(ক) রিজার্ভ অফিসার ফরম নং ২৫-এ, যেই সকল অফিসার ছুটি হইতে ফিরিয়াছেন তাহাদের একটি অগ্রিম ডায়েরী রক্ষণাবেক্ষণ করিবেন।তিনি যেই সকল অফিসার ছুটিতে গিয়াছেন তাহাদের কাজে যোগ দেওয়ার কমপক্ষে দুইদিন পূর্বে পুলিশ সুপার অথবা অতিরিক্ত সুপারের অগ্রিম ডায়েরী পেশ করিবেন।যদি না পোস্টিং পূর্বেই হইয়া থাকে তাহা হইলে তখন পোস্টিং-এর নির্দেশ দেওয়া হইবে। (খ)জেলা পর্যায়ে এসকর্টের সংখ্যা হইলেও সেখানেও এসকর্টসমূহের জন্য একটি অগ্রিম ডায়েরী রক্ষণাবেক্ষণ করা হইবে।এইক্ষেত্রে ফিরিয়া আসিবার সম্ভাব্য তারিখের মধ্যে কেবলমাত্র এসকর্টের দায়িত্বে নিয়োজিত অফিসার এবং গন্তব্যস্থলের নাম অগ্রিম ডায়েরীতে অন্তর্ভুক্ত হওয়া…