নিম্নোক্ত নির্দেশগুলি সার্ভিস বুকস্ এবং তালিকার নিষ্পত্তি নিয়মিত করিয়াঃ (১)যখন কোন অফিসার তাহার অবসরভাতা অথবা গ্রাচ্যুইটি পরিপক্ক হইবার পূর্বেই পদত্যাগ করে অথবা চাকুরিচ্যুত হয় তাহা হইলে যদি তিনি এমন পদত্যাগ অথবা চাকুরিচ্যুতির তারিখ হইতে ৫ বৎসরের মধ্যে অবসরভাতা অথবা গ্রাচুইটির জন্য দাবি করেন,তাহা হইলে তাহার সার্ভিস বুক অথবা তালিকা তাহার নিকট হস্তান্তর করা হইবে।যদি তিনি এই সময়ের মধ্যে না করেন,তাহা হইলে সার্ভিস বুক অথবা তালিকা নষ্ট করিয়া ফেলতে হইবে। (২)রাজকীয় চাকুরিরত অবস্থায় যদি কোন অফিসার মারা যান,তাহা হইলে মৃত্যুর তারিখ হইতে তিন বৎসরের মধ্যে তাহার কোন উত্তরাধিকারী দরখাস্ত করিলে পরে…