(ক) একজন রাজকর্মচারী দারিক জীবনের প্রতিটি পদক্ষেপ তাহার সার্ভিস বুক অথবা তালিকায় অবশ্যই লিপিবদ্ধ হইতে হইবে এবং চাকুরি হইতে সাময়িক বরখাস্তের প্রত্যেকটি সময় এবং চাকুরিতে অন্যান্য প্রত্যেক ব্যাহতির বিষয়গুলি অবশ্যই লিপিবদ্ধ থাকিবে। সাময়িক বরখাস্ত অথবা ব্যাহতির স্থিতিকাল সার্ভিস বুক অথবা তালিকায় নথিভুক্ত হইবে এবং তাহা একজন সত্যায়ন অফিসারকে দিয়া সত্যায়িত করিতে হইবে।এই সকল বিষয়গুলি দ্রুততার সহিত নথিভুক্ত হইল কিনা তাহা দেখা সত্যায়ন অফিসারের দায়িত্ব।যদি একজন রাজকর্মচারীকে তাহার বাস্তবপদ হইতেও পদাবনতি দেওয়া হয়,তাহা হইলেও পদাবনতির কারণ সংক্ষিপ্ত আকারে দেখাইতে হইবে। একজন অফিসারের সার্ভিস…