(ক) সার্ভিস বুকস্ বেঙ্গল ফরম নং ৯১২-তে রাখিতে হইবে এবং দারোগার উপরের পদমর্যাদার সকল অধঃস্তন পুলিশ অফিসারের ক্ষেত্রে বিপি ফরম ১৭৯ সংযোজন করিতে হইবে। সার্ভিস বুক স্থানীয় ট্রেজারী হইতে প্রতি কপি তিন আনা মূল্যে কিনিতে হইবে এবং যাহার জন্য এই বই সরবরাহ করা হইবে,তাহার নিকট হইতে উক্ত মূল্য লইতে হইবে। (খ)দারোগার নিচের পদমর্যাদার সকল পুলিশ অফিসার (যেমন, সহকারী সাবইন্সপেক্টর,প্রধান কনস্টেবল, নায়েক এবং কনস্টেবল) এবং বাষ্পচালিত স্টীমার ও নৌকার ক্রুদের সার্ভিস তালিকা বিপি ফরম নং ১৮০-তে রাখতে হইবে এবং এই ফরম ফরমস্ বিভাগ সরবরাহ করিবে। (গ)রাজকীয় নন-গেজেটেড কর্মচারী,যাহারা অস্থায়ী পদাপন্ন পদে কর্মরত,অথবা…