(ক) সরকারের সামরিক বা বেসামরিক যেকোন অফিসার সরকারী দায়িত্ব পালন। উপলক্ষে কোন সরকারী বা বেসরকারী নৌযান ব্যবহার করিলে নদী বা খালের শুল্ক প্রদান হইতে রেহাই পাইবে । অবশ্য, সেচ বিভাগ ব্যতীত অন্য কোন বিভাগের সরকারী মালপত্র বহনে ব্যবহৃত নৌযান উক্ত রেহাই-এর আওতা বহির্ভূত। (খ) অনরূপ নৌযানগুলিকে একটি পাস দেওয়া হইবে এবং উহাতে অফিসারগণের ক্ষেত্রে নৌযানের প্রকৃতি ও ব্যবহারকারীর পরিচয় এবং সরকারী কার্যে ব্যবহৃত নৌযানের ক্ষেত্রে কাজের পরিচয় ও পরিবাহিত মালপত্রের পরিমাণ উল্লেখ থাকিবে। এই পাস সকল শুল্ক ফাড়িতে দেখাইতে হইবে এবং আদায়কারীরা নৌযান পরীক্ষা করিয়া। দেখিতে পারিবে । (গ) জরুরী পুলিশী দায়িত্ব…