একজন সরকারী চাকুরিজীবির ক্ষেত্রে ছুটির জন্য গড় বেতন হিসাবে এফ আর ফরম নং ৯-ক’তে (প্রেস ও ফরমস্ ম্যানেজারের নিকট পাওয়া যাইবে ।)একটি ছুটির হিসাব রক্ষণাবেক্ষণ করিতে হইবে,যাহা মৌল বিধিসমূহের আওতায় সাধারণ ছুটির ক্ষেত্রে প্রযোজ্য। ইহা তাহার সার্ভিস বুক অথবা তালিকার সহিত ফাইলভুক্ত থাকিবে এবং তাহা সকল সময় হালনাগাদ সময় পর্যন্ত ঠিক রাখতে হইবে। রিজার্ভ অফিসার এবং প্রধান করণিক অত্যন্ত সতর্কতার সহিত তাহা পরীক্ষা করিবেন এবং প্রতিটি হিসাবে স্বাক্ষর করবেন। মহাহিসাব নিরীক্ষকের নিয়ন্ত্রণাধীন স্থানীয় পরিদর্শী কর্মচারীগণ সময়ে সময়ে হিসাব তলব এবং পরীক্ষা করিবেন।মৃত্যু অথবা অবসরদানের পরেও ১০ বৎসর যাবত…