(ক) একটি ছুটির রেজিস্টার বিপি নং ১৭৭-এ রাখতে হইবে। যখন একজন অধঃস্তন অফিসার ছুটির দরখাস্ত এবং ছুটির মেয়াদ বাড়াইবার অথবা কমাইবার আবেদন করিবেন,তখন রিজার্ভ অফিসার আবেদনকারীর চাকুরির নথিপত্র সতর্কতার সহিত পরীক্ষা করিয়া দেখিবেন এবং দরখাস্ত প্রত্যায়ন করিবেন । (১)আবেদনকারী পূর্বে কোন ধরনের ছুটি লইয়াছেন তাহা তারিখসহ ; (২) ছুটির জন্য আবেদন করা হইয়াছে তাহা গ্ৰাহ্য করিবার মত কিনা; (৩) প্রত্যেক ধরনের গ্রাহ্য ছুটির মেয়াদ, যদি একের অধিক বিষয়ে ছুটি সংশ্লিষ্ট হয়; (৪) প্রত্যেক ছুটির সময় বেতন গ্রাহ্য কিনা। যদি আবেদনের প্রেক্ষিতে দুটি না থাকে, তাহা হইলে পুলিশ সুপার ইচ্ছা করিলে দরখাস্তের উপর তাহার আর…