(ক) পোশাক গ্রহণ ও বিতরণের রেজিস্টার (বিপি ফরম নং ১৭৬) ঠিকাদার অথবা যেই অফিসার বাহিনী ছাড়িয়া চলিয়া গিয়াছে অথবা চার মাসের বেশি ছুটিতে গিয়াছেন তাহাৰ নিকট হইতে প্রাপ্ত সকল পোশাক তাৎক্ষণিকভাবে অন্তর্ভুক্ত হইবে। ইহা কমিটি কর্তৃক নিম্নোক্ত খাতে অনুমোদিত হইতে হইবেঃ (১) নূতন। (২) ফেরত দেওয়া পোশাক (ব্যবহারের যোগ্য)। (৩) ফেরত দেওয়া পোশাক হইবে তিন ধরনের নূতন ব্যবহারের যোগ্য এবং ব্যবহারের অযোগ্য (ক) নূতন ফেরত দেওয়া পোশাক (১) খাতে অন্তর্ভুক্ত হইবে । (খ) ব্যবহারযোগ্য ফেরত দেওয়া পোশাক (২) খাতে অন্তর্ভুক্ত হইবে। (গ) ব্যবহারের অযোগ্য পোশাক ছিড়ে টুকরা টুকরা করিয়া ফেলিতে হইবে অথবা নষ্ট করা হবে এবং…