(ক)সকল ধরনের শাস্তিই বিপি ফরম নং ১৭৫-এ রেজিস্টারে অন্তর্ভুক্ত হইবে। অপরাধীদের একটি বর্ণনাক্রমিক সূচি রক্ষণাবেক্ষণ করা হইবে। (খ)কলাম ১ এ লঘু শান্তির জন্য কাল কালি এবং গুরুতর অপরাধের জন্য লাল কালি দিয়া একটি ক্রমিক নম্বর অন্তর্ভুক্ত করিতে হইবে। ২ কলামে অপরাধের বর্ণনা সংক্ষিপ্ত আকারে, তবে পরিস্কারভাবে উল্লেখ করিতে হইবে;এমনভাবে লেখা যথা “দায়িত্বে অবহেলা”, “অমনোযোগিতা”, “আদেশ অবমাননা করা" প্রভৃতি যথেষ্ট নহে।শেষ কলামে উক্ত শাস্তির ব্যাপারে পরবর্তীতে যেই সকল আদেশ দেওয়া যাইতে পারে তাহ দেখাইতে হইবে,যেমন যেকোন আপীল কর্তৃপক্ষ তাহাদের শাস্তি হ্রাস করিয়াছে অথবা দণ্ড মওকুফ করিয়াছে।একজন ম্যাজিস্ট্রেট…