একটি সমাবেশ তালিকা বিপি ফরম নং ১৭২-এ রাখিতে হইবে। জেলার আদেশ বই-এ বেতন অথবা মোতায়েন সংক্রান্ত যেই সকল পরিবর্তন অন্তর্ভুক্ত করা হইয়াছে তাহা সমাবেশ তালিকায় অন্তর্ভুক্ত করিতে হইবে। আর্মড ইন্সপেক্টর সমাবেশ তালিকা ও জেলা আদেশ বই-এ অন্তর্ভুক্ত বিষয়গুলি তুলনা করিবেন এবং সমাবেশ তালিকায় স্বাক্ষর করবেন এবং জেলা আদেশের পাশে প্রত্যয়ন করিবেন যে,সমাবেশ তালিকা শুদ্ধ করা হইয়াছে।যেই সকল অফিসার বরখাস্ত ও কর্মচ্যুত হইয়াছেন,পদত্যাগ করিয়াছেন,মারা গিয়াছেন অথবা অবসরভাতা পাইয়াছেন তাহাদের বিল গ্রহণের সঙ্গে সঙ্গেই তাহার নম্বর ও তারিখ সমাবেশ তালিকায় অন্তর্ভুক্ত করিতে হইবে এবং বিল স্বাক্ষর করবার সময় পুলিশ…