ইহাতে পুলিশ বাহিনীর সংশ্লিষ্ট সকল পরিবর্তন অন্তর্ভুক্ত হইবে,যেমন তালিকাভুক্তি,বদলি,পদোন্নতি, পদাবনতি, বরখাস্ত,চাকুরি হইতে অপসারণ,কর্মচ্যুতি এবং ছুটি। প্রত্যেকটি আদেশের জন্য একটি করিয়া বার্ষিক ক্রমিক নং দেওয়া হইবে এবং কোন পূর্ববর্তী আদেশের সংশ্লিষ্ট হইলে তাহা সকল সময় উল্লেখ করিতে হইবে।উভয় পাশ্বেই একটি করিয়া মার্জিন রাখিতে হইবে। বাঁ দিকে রাখা মার্জিনে প্রতিটি আদেশের নং এবং তাহার বিষয়ের কথা লিখিতে হইবে,যেমন পদোন্নতি,“ছুটি,“বদলি" ইত্যাদি। ডান দিকের মার্জিনে বিভিন্ন রেজিস্টার ও পৃষ্ঠা অন্তর্ভুক্ত হইবে। যেই সকল রেজিস্টার হইতে প্রত্যেকটি আদেশের কপি উদ্ধৃতি আকারে লওয়া হইয়াছে,যেমন ‘এস,বি,খণ্ড…