(ক) এই রেজিস্টার বিপি ফরম নং ১৭১-এ রক্ষণাবেক্ষণ করিতে হইবে,তাহা দুই অংশ বিভক্ত প্রথমটি পুলিশ লাইনের জন্য এবং দ্বিতীয়টি, থানা এবং আদালতে স্থাপনার জন্য ব্যবহৃত হইবে। (খ)যোগদানের প্রতিবেদন পাওয়ামাত্রই প্রতিটি পোস্টিং-এর কথা লিপিবদ্ধ করতে হবে এবং প্রতিটি বদলির আদেশ সুপার অথবা অতিরিক্ত সুপার লিপিবদ্ধ করবেন। (গ)যেই সকল অফিসার থানা অথবা আদালতের দায়িত্বে রহিয়াছেন তাহাদের নামের পাশে "তারা" শব্দটি লিথিয়া রাখিতে হইবে। প্রতি অংশে কয়েক বৎসরের লেখার জন্য যথেষ্ট ফাঁকা রাখতে হইবে এবং প্রয়োজন না হইলে রেজিস্টার প্রায়ই পুনর্বার লেখা যাইবে না। 910. (a) This register shall be kept in B. P. Form No. 171…