(ক) এই সকল উদ্দেশ্যে কমিটিসমূহকে আহবান করিতে হইবে। (১) সকল নূতন পোশাক-পরিচ্ছদ পরীক্ষার জন্য। (২)যাহারা চার মাসের অধিক সময় ছুটিতে যাইতেছেন অথবা পুলিশ বাহিনী ত্যাগ করিয়াছেন,তাহাদের ফেরত দেওয়া সকল পোশাক-পরিচ্ছদ পরীক্ষার জন্য। (৩)সকল নূতন অস্ত্র,গোলাবারুদ, অস্ত্র গুদাম এবং সাজ-সরঞ্জাম গ্রহণ করা হইয়াছে তাহা পরীক্ষার জন্য। সকল নূতন আসবাবপত্র,শিবিরের-সরঞ্জাম এবং অন্যান্য অব্যবহৃত মজুদ পরীক্ষার জন্য। (৫)যখন অন্য জেলায় অস্থায়ী অথবা অন্যভাবে বদলি করা হয়,তখন যেকোন সমরাস্ত্রাদি অথবা বিভাগীয় ভাণ্ডার পরীক্ষার জন্য। (৬) অন্য জেলা হইতে বদলি করিবার পর প্রাপ্ত যেকোন সমরাস্ত্রাদি অথবা বিভাগীয় ভাণ্ডার…