(ক) পদত্যাগ,অবসরদানের মাধ্যমে অবসরভাতা প্রদান অথবা বাহিনীর সদস্য সংখ্যা হ্রাসের জন্য অপসারণ কর্মচ্যুতির অন্তর্ভুক্ত হইবে এবং অসদাচরণ কর্মচ্যুতি হিসাবে গণ্য হইবে না। (খ)যেই সকল অফিসারকে কর্মচ্যুত করা হইবে,তাহাদিগকে সদর দফতরে আনিতে হইবে। তাহাদের হিসাব নিষ্পত্তি করা হইবে। তাহাদের বকেয়া পাওনা দিতে হইবে। তাহাদের পোশাক-পরিচ্ছদ লইয়া লইতে হইবে। তাহাদের নিয়োগপত্র প্রত্যাহার করিতে হইবে।তাহাদের অবসরভাতা অথবা গ্রাচ্যুইটি তালিকা প্রস্তুত হইবে, অথবা যখন তাহা তাৎক্ষণিকভাবে করা সম্ভব হইবে না,সেইক্ষেত্রে তাহাদের সকল কিছু প্রস্তুতির প্রয়োজনীয় তথ্য না পাওয়া পর্যন্ত তাহাদিগকে কর্মচ্যুত করা যাইবে না।…