স্থায়ী অথবা অস্থায়ী শূন্যপদের জন্য তালিকাভুক্ত প্রত্যেক কনস্টেবলকে একটি জেলার নম্বর দেওয়া হইবে, তিনি যতদিন কনস্টেবল, নায়েক অথবা হেড-কনস্টেবল থাকিবেন ততদিন উক্ত নম্বর অপরিবর্তিত থাকিবে। জেলার প্রধান কনস্টেবল,নায়েক এবং কনস্টেবলসহ স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে মোতায়েনকৃত বাহিনী একক হইতে সম্পূর্ণ নম্বর পরস্পর ধারাবাহিকভাবে চলিতে থাকিবে।উদাহরণস্বরূপ,যদি একটি জেলায় স্থায়ী অনুমোদিত লোকবলের মধ্যে ৫০ জন প্রধান কনস্টেবল,১০ জন নায়েক এবং ৫০০ কনস্টেবল থাকে এবং সেইক্ষেত্রে যদি অতিরিক্ত ৫জন অস্থায়ী প্রধান কনস্টেবল,৫ জন অস্থায়ী নায়েক এবং ৩০ জন অস্থায়ী কনস্টেবল থাকে- তাহা হইলে পিতলের চাকুরিতে…