বৎসরের প্রত্যেক চতুর্থাংশে প্রবেশীদিগকে পুলিশ প্রশিক্ষণ কলেজে পাঠাইতে হইবে এবং প্রত্যেক বৎসরের অর্থাৎ জানুযারী, এপ্রিল, জুলাই এবং অক্টোবর মাসের ১৬ তারিখের বেশীরা কলেজে পৌছাইবে। পূর্বে কলেজের অধ্যক্ষকে প্রত্যেক জেলার প্রবেশীগণের নাম ও সংখ্যা অবহিত করিতে হয়। প্রবেশীদিগকে জেলা হইতে পাঠাইবার পূর্বেই তাহাদিগকে অত্যন্ত সতর্কতার সহিত স্বাস্থ্য পরীক্ষা করাইতে হইবে এবং তাহাদের প্রতিপাদন তালিকা খুব যত্নসহকারে পরীক্ষা করিতে হইবে। পুলিশ সুপারগণ প্রবেশীদিগকে পাঠাইবার সময় তাহাদের সম্মতিপত্র,তাহাদের বৃদ্ধাঙ্গুলির ছাপসহ নিয়োগের জেলা পর্যায়ের আদেশের কপি, সর্বশেষ বেতনের সনদ, সার্ভিস পঞ্জী,পোশাক-পরিচ্ছদের…