(ক) আর্মড ইন্সপেক্টরকে প্রতি ছয় মাসের মধ্যে একবার প্রত্যেক মহকুমা সদর দফতর পরিদর্শন করিবার জন্য পাঠান হইবে। তিনি পরিদর্শনকালে মহকুমা সদর দফতরে রক্ষিত সকল অস্ত্র এবং গোলাবারুদ পুংখানুপুংখরূপে পরীক্ষা করিবেন,যাহা কিনা-সাজ-ট্রেজারী গার্ডের নিকট থাকিবে এবং থানার নিকটই রহিয়াছে।তিনি অস্ত্রশস্ত্র ও গোলাবারুদের অবস্থা এবং সেইগুলি কি অবস্থায় রহিয়াছে,তাহা রিপোর্ট করিবেন।তিনি সাব-ট্রেজারী গার্ডের পোশাক-পরিচ্ছদ ও সাজ-সরঞ্জাম পরিদর্শন করিবেন।তিনি পুলিশের সদস্যদের ড্রিল এবং রক্ষী ও প্রহীদের সম্পর্কিত বিধি সম্পর্কে অভিজ্ঞতা পরীক্ষা করিবেন।তিনি থাকা (যাহা সশস্ত্র) এবং শহর পুলিশ ও জরুরী বাহিনীর মধ্যে…