(ক) স্পেশাল আর্মড ফোর্সের সহিত সংশ্লিষ্ট সার্জেন্ট-এর সাধারণ দায়িত্বসমূহ এইরূপঃ (১)তিনি আর্মড ইন্সপেক্টরদিগকে ড্রিল, শৃংখলা এবং পুলিশ বাহিনীর প্রশিক্ষণ; অস্ত্র,গোলাবারুদ,সাজ-সরঞ্জাম,গুদাম,তাবু,পোশাক-পরিচ্ছদ ইত্যাদির রক্ষণাবেক্ষণ ও হেফাজত এবং তাদের নিকট রক্ষিত রেজিস্টার সংক্রান্ত সকল ব্যাপারগুলিতে সহায়তা করিবেন। (২)তিনি সকল কুচকাওয়াজে শরীক হইবেন। তিনি সপ্তাহে দুই রাত্রিতে সমাবেশ-তালিকা (মাস্টার রোল) গ্রহণ করিবেন এবং কোন অনুপস্থিতির খবর ইন্সপেক্টরকে জানাইবেন। (৩)তিনি ব্যবহৃত সকল সাজ-সরঞ্জাম পরীক্ষা করিবেন এবং সেইগুলি আগাগোড়া পরিষ্কার করা হইয়াছে কিনা তাহাও দেখিবেন। (৪)তিনি পুলিশ লাইনে…