সদর দফতরে আর্মড ইন্সপেক্টরগণের সাধারণ দায়িত্ব হইবে এমনঃ (১) তিনি রিজার্ভ অফিস এবং স্পেশাল আর্মড ফোর্স এবং পুলিশ লাইনে স্থায়ী অথবা অস্থায়ীভাবে নিযুক্ত সকলের দায়িত্বে থাকিবেন। ইহা ব্যতীতও তিনি তাহাদের ড্রিল সম্পন্ন,শৃংখলা রক্ষা,প্রশিক্ষণ এবং ক্ষমতা প্রদর্শনের দায়িত্বে থাকিবেন। (২)যখন একজন ইন্সপেক্টরের সেবার প্রয়োজন হয়,তখন তাহাকে এসকর্ট ডিউটিতে মোতায়েন করা হইবে। (৩)তিনি অস্ত্রশস্ত্র,গোলাবারুদ,সাজ-সরঞ্জাম,গুদাম,তাবু,পোশাক-পরিচ্ছদ ইত্যাদির রক্ষণাবেক্ষণ এবং হেফাজতের জন্য দায়ী থাকিবেন।তিনি তাহার সংশ্লিষ্ট হিসাব-নিকাশ ও রেজিস্টার রক্ষণাবেক্ষণ করিবেন। (৪)তিনি বৃহস্পতিবার এবং রোববার ব্যতিরেকে…