(ক) স্পেশাল আর্মড ফোর্সের পুলিশ অফিসার এবং নৈমিত্তিক কর্মচারী, যাহারা সদর দফতরে ছুটির প্রত্যাশা অথবা নিয়োগ আদেশের অপেক্ষায় থাকিবেন, তাহারা অন্য কোথাও থাকিবার ব্যাপারে পুলিশ সুপারের লিখিত অনুমতি না পাওয়া পর্যন্ত পুলিশ লাইনে থাকিবেন।এমন সকল পুলিশ অফিসারগণ তাহারা লাইনে থাকুন, অথবা সদর দফতরের অন্য যেখানেই থাকুন- আদেশ অনুসারে কুচকাওয়াজ এবং প্রাত্যহিক নাম ডাকে শরীক হইবে। টীকাঃ যাহার অনুমতি ব্যতিরেকে অন্য কোথাও থাকেন অথবা কুচকাওয়াজ ও নাম ডাকে অনুপস্থিত হন, তাহারা ১৮৬১ সালের পুলিশ আইনের ২৯ ধারা অনুসারে অভিযুক্তির জন্য দায়ী হইবেন। (খ)পুলিশ লাইনে অবস্থানরত স্পেশাল আর্মড ফোর্সের দারোগার নিচের…