পুলিশ সুপার অসদাচরণ অথবা শৃংখলা ভঙ্গের ছধট-খাট ঘটনা এবং অন্যান্য সকল বিষয়ের নিষ্পত্তি করিবার লক্ষ্যে একটি নির্দিষ্ট সময়ে এবং সপ্তাহে কমপক্ষে একদিকে অর্ডারলি রুমে দায়িত্ব পালন করিবেন,ইহা ব্যতীত ব্যক্তিগত নিবেদন ইত্যাদিও দেখিবেন।এইক্ষেত্রে যদি তাহারা মনে করেন যে,একজন অধঃস্তন কর্মচারীর ব্যক্তিগত শুনানি লওয়া সঙ্গতিপূর্ণ, তবে তাহা লইতে পারেন। তাহারা শুনানি লইবার ক্ষেত্রে,শুনানিতে হাজির হইবেন এমন ব্যক্তির ইমিডিয়েট উর্ধ্বতন কর্মকর্তাগণের কর্তৃপক্ষীয় ক্ষমতা অক্ষুন্ন রাখিবার ব্যাপারে সতর্ক দৃষ্টি দিবেন।একটি অর্ডারলি রুম রেজিস্টার (বিপি ফরম নং ১৬৬) রাখিতে হইবে যাহাতে অভিযোগের বিষয়বস্তু, অভিযোগ…