(ক) রিজার্ভ অফিস পুলিশ সুপারের দফতরের একটি শাখা।এই অফিস মূলতঃ একটি জেলার সমগ্র পুলিশ বাহিনীর সরঞ্জাম,শৃংখলা এবং সাধারণ ব্যবস্থাপনাসহ সংশ্লিষ্ট ব্যাপারগুলি দেখাশুনা করে।রাজস্ব অফিস সাধারণতঃ পুলিশ লাইনে থাকিবে। (খ)পুলিশ সুপার নিজে (অথবা বৃহত্তর জেলাগুলিতে অতিরিক্ত পুলিশ সুপার)বদলি, ছুটি এবং পদোন্নতি সংক্রান্ত সকল ব্যাপারে দেখিবেন।রিজার্ভ অফিসের কর্মচারীগণের দায়িত্বের মধ্যে রহিয়াছে। পুলিশ সুপার অথবা যেই অফিসারগণের উপর রিজার্ভ কাজের ব্যবস্থাপনার ভার পড়িয়াছে তাহার নিকট বিভিন্ন রেজিস্টার পেশ করা। রিজার্ভ কার্যের দায়িত্বে নিয়ধজিত দায়িত্বপ্রাপ্ত অফিসার,যেই সকল অফিসার বদলি হইবেন,পদোন্নতি…