(ক) যেকোন বরখাস্তের সাময়িক বরখাস্ত অথবা পদাবনতি অথবা যেকোন শাস্তির অনুমোদন অথবা তাহা মৌল ভিত্তিতে অথবা আপীলের মাধ্যমে দেওয়া আদেশের ব্যাপারে অফিসারগণ কর্তৃক অভিযোগ সম্বলিত দরখাস্ত অথবা নিবেদন সরাসরি উধ্বতন কর্তৃপক্ষের নিকট পেশ করা নিষিদ্ধ। কোন অফিসার যদি এই জাতীয় নিবেদন করে,তাহা হইলে শৃংখলা ভঙ্গের দায়ে দোষী হিসাবে সাব্যস্ত হইবে এবং তদনুসারে ব্যবস্থা লওয়া হইবে। তথাপি অফিসারগণ এই ধরনের আদেশ অথবা শাস্তি প্রদানের বিরুদ্ধে এবং বিমোচন চাহিয়া যেকোন উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট নালিশ ও প্রার্থনা পেশ করিতে পারেন। যেই সকল আদেশ শাস্তি প্রদানের বিরুদ্ধে আবেদন করা হইবে,সেই আদেশ প্রদানকারী অফিসারগণের…