মহাপরিদর্শক অথবা উপ-মহাপরিদর্শক যেকোন বিষয়ের কার্যবিবরণী তলব করিতে পারেন,এমনকি যেইক্ষেত্রে আপীলও করা চলে না এমন কার্যবিবরণীও করিতে পারেন এবং সঙ্গত আদেশ অনুমোদন করিতে পারেন। তবে শর্ত থাকে যে,এই প্রবিধানের আওতায় এমন কোন আদেশ দেওয়া যাইবে যে, যাহা কোন ব্যক্তির জন্য পক্ষপাতমূলক হইবে,যদি না তিনি তাহার বিরুদ্ধে প্রস্তাবিত আদেশের বিরুদ্ধে কারণ দেখাইবার সুযোগ না পান।যদি তিনি এমন চাহেন,তাহা হইলে তিনি আপীলকারীকে একটি ব্যক্তিগত শুনানির অনুমতি দিতে পারেন এবং ঐ সকল তথ্য অবশ্যই কার্যবিবরণীতে লিপিবদ্ধ করিতে হইবে। ভাষ্য পুনর্বিবেচনার ক্ষমতা যখন প্রয়োগ করা যাইবে ঃ পুনর্বিবেচনার ক্ষমতা তখনি প্রয়োগ করা…