আদেশ পাইবার ৩৭ দিনের মধ্যে আবেদনকারী আপীলের অথবা পুনরীক্ষণের দরখাস্ত সেই অফিসারের নিকট পেশ করিবেন,যিনি ক্রমানুসারে আপীলের জন্য অগ্রাধিকারযোগ্য। আপীল অথবা পুনরীক্ষণের প্রতিটি দরখাস্তে যেই সকল অভিযোগ করা হইয়াছে।তাহার সত্যায়িত কপি থাকিবে এবং আত্মপক্ষ সমর্থনে লিখিত বিবৃতি থাকিতে হইবে।ইহা ব্যতীত যেই আদেশের বিরুদ্ধে আপীল করা হইয়াছে তাহা সংযোজন করিতে হইবে।উক্ত অফিসার যখন এই ধরনের দরখাস্ত আপীল কর্তৃপক্ষের নিকট পাঠাইবেন তখন উহার সহিত কার্যবিবরণী সার্ভিস বুক ও রোল এবং আপীলকারীর গোপন রিপোর্ট বহির সহিত একটি মুখবন্ধ খামে চিঠি দিবেন।কেবলমাত্র সংশ্লিষ্ট কাগজপত্র পাঠাইতে হইবে এবং সেইগুলি রেফারেন্স হিসাবে…