(ক) সাময়িক বরখাস্ত একটি সুনির্দিষ্ট শাস্তি বলিয়া বিবেচিত হইবে না,তবে একমাত্র অনুমোদিত হইবে যখন একজন অফিসারের দফতরে অব্যাহতভাবে চালু রাখা জনস্বার্থে হিতকর নহে,এমন অবস্থায় তাহার আচরণ-সংক্রান্ত তদন্ত মুলতবী রাখিয়া তাহাকে একটি সুনির্দিষ্ট সময় যাবত বরখাস্ত করা যাইতে পারে। যখন তদন্ত সম্পন্ন হইবে,তখন তাহাকে খালাস অথবা শাস্তি প্রদানের কিছু সুনির্দিষ্ট আদেশ লিপিবদ্ধ করা হইবে। টীকাঃ একজন বরখাস্ত করা অফিসার যাহাকে অপসারণ করা হইতে পারে,অথবা তাহার অসদাচরণের অভিযোগের তদন্ত মুলতবী রাখিয়া সাময়িকভাবে বরখাস্ত করা হইয়াছে তাহার বেতন ও ভাতা নিয়মিতকরণ এবং সাময়িক বরখাস্ত অথবা বরখাস্তের সময়কাল কিভাবে…