(ক) আগ্নেয়াস্ত্র বহনের ব্যাপারে পুলিশ অফিসারের ক্ষেত্রে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১-(খ) ধারার অধীনে উহার প্রয়োগ হইতে রেহাই দেওয়া হইয়াছে। অতএব নিজ মালিকানায় একটি রিভলবার বা পিস্তল রাখিবার জন্য কোন পুলিশ অফিসারের লাইসেন্সের প্রয়োজন নাই।[প্রবিধান ১০১১-গ দেখুন] (খ) অবসর গ্রহণের পরেও কতিপয় অনুষ্ঠানে ইউনিফর্ম পরিধানের অনুমতিপ্রাপ্ত অবসর ভোগী পুলিশ অফিসারকে রিভলবার বা পিস্তল রাখিবার জন্য অবশ্যই লাইসেন্স সংগ্রহ করিতে হইবে, তবে লাইসেন্সের ফি দিতে হইবে না । (গ) সাব-ইন্সপেক্টর বা সার্জেন্ট পদাধিকারী বা তদুর্ধ পদের একজন পুলিশদ অফিসার ১৯৩৪ সালের ট্যারিফ আইনের ১নং তফসিলের ৮০(৩) বিষয়ের অধীন…