(ক) একজন প্রধান কনস্টেবলের তত্ত্বাবধানে মাচিং শৃংখলার মধ্য দিয়া শাস্তিমূলক ড্রিল প্রতিপালন করিতে হইবে।একদিনে সাধারণ কুচকাওয়াজ ও ড্রিল ব্যতীত শাস্তিমূলক ড্রিলের সময়সীমা কখনও দুই ঘন্টার অতিরিক্ত হইবে না,অথবা এক সময় এক ঘন্টার বেশিও হইবে না।এই শাস্তিমূলক ড্রিল জেলা সদর দফতরের পুলিশ আইন এবং মহকুমার সাব-ট্রেজারী গার্ডে অনুষ্ঠিত হইবে।এই শাস্তি দ্বিগুণ এবং একই সময়ে দুইটি গাদার বন্দুক লইয়া হইবে না। টীকা ও একজন পুলিশ অফিসার “মাচিং শৃংখলার মধ্যে থাকাকালে সম্পূর্ণভাবে সশস্ত্র থাকিবেন এবং তাহার নিকট একটি হ্যাভার স্যাক (শক্ত ক্যানভাসের তৈয়ারি) থাকিবে এবং তাহার মধ্যে একটি ফিট ও পিঠ বরাবর একটি বড়…