(ক) যেই সকল পুলিশ অফিসার বিনা ছুটিতে অনুপস্থিত থাকে তাহাদের বিরুদ্ধে ১৮৬১ সালের পুলিশ আইনের ২৯ ধারা অনুসারে অভিযুক্ত হইবে। তবে কেবলমাত্র ব্যতিক্রমমূলক ঘটনার প্রেক্ষিতে অভিযোগ রুজু হইতে পারে। ভাষ্য অতিরিক্ত ছুটির জন্যে অভিযুক্তকরণ ৮৭৬ প্রবিধানে কখন একজন পুলিশ অফিসারকে ছুটি ব্যতীত কাজে অনুপস্থিত থাকিবার দায়ে অভিযুক্ত করা যাইবে তাহা নির্দেশিত হইয়াছে। ইহা সত্য যে,ছুটি অধিকারের বিষয় হিসাবে দাবি করা যায় না কিন্তু অস্বীকার করা যায় না। ছুটি ব্যতীত কোন পুলিশ অফিসার দায়িত্ব হইতে অনুপস্থিত থাকিলে পুলিশ অ্যাক্ট ১৮৬১-এর ২৯ ধারা মোতাবেক ব্যবস্থা লওয়া যায়। পুলিশ এ্যাক্টের ২৯ ধারার বিধানমতে পুলিশ…