নিম্নোক্ত বিধির ভিত্তিতেই কাল চিহ্ন প্রদান করা হয়ঃ (১)এই বিধির আওতা হইতে কনস্টেবলদিগকে বাদ দেওয়া হইয়াছে। (২)৮৫৭ প্রবিধানের আলোকে অন্য শাস্তির পরিবর্তে ইন্সপেক্টর,সার্জেন্ট,দারোগা,সহকারী সাব-ইন্সপেক্টর, প্রধান কনস্টেবল ও নায়েকদিগকে কাল চিহ্ন প্রদান করা যাইতে পারে। তাহাদের বিরুদ্ধে জরিমানা প্রদানের কথা ছিল,যাহা এখন আরোপ করা হইবে না।যেকোন একটি সুনির্দিষ্ট অপরাধের দরুন একের অধিক কাল চিহ্ন প্রদান করা যাবে না। অথবা অন্য যেকোন অতিরিক্ত শাস্তির জন্য একের অধিককাল চিহ্ন দেওয়া হইবে না। (৩)যেকোন অফিসারের বিরুদ্ধে একটি কাল চিহ্ন একটি স্থায়ী শাস্তি রেকর্ড হিসাবে উল্লেখ থাকিবে। (৪) কাল চিহ্ন প্রদানের…