পদাবনতির প্রত্যেক আদেশে তাহার কারণ বিশদভাবে বর্ণনা করিতে হইবে,যেই অফিসারকে পদাবনতি দেওয়া হইবে গ্রেড তালিকায় তাহার স্থান কোন পর্যায়ে হইবে তাহা পরিষ্কারভাবে উল্লেখ থাকিতে হইবে।পদাবনতি সাময়িক অথবা স্থায়ী তাহা আদেশে উল্লেখ করিতে হইবে। যেকোন অফিসারকে অস্থায়ী পদাবনতি হিসাবে টাইমস্কেল বেতনে তাহার নিজের পদমর্যাদার যেকোন স্তরে অথবা তাহার নিচের পদমর্যাদার কোথায় রাখা হইবে,তাহা পদাবনতির আদেশে সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকিবে। (১)পদাবনতির মাধ্যমে যে আর্থিক শাস্তি দেওয়া হইবে তাহা উল্লেখ থাকিবে, (২)পদাবনতির মেয়াদ কতদিন পর্যন্ত বলবত থাকিবে,এবং (৩)পদাবনতির সময় উত্তীর্ণ হইবার পর ঐ অফিসারের সাবেক…