যদি একজন অফিসারের আচরণ শোভন না হয় অথবা যদি তার কাজ সন্তোষজনক না হয় তাহা হইলে তাহার বেতন স্তরোন্নতি আটকাইয়া রাখা যাতে পারে। বেতন স্তরোন্নতি আটক রাখা একটি বড় ধরনের শাস্তি এবং তাই অনিষ্ঠানিক কার্যবিবরণী গ্রহণ ব্যতিরেকে এই ধরনের শাস্তি দেওয়া যায় না ।আটকপ্রদানকারী কর্তৃপক্ষ বেতন স্তরোন্নতি আইনের নির্দেশে উল্লেখ করিবেন যে,কত সময় পর্যন্ত তাহ আটক থাকিবে। ইহা ব্যতীত আদেশে আরও উল্লেখ থাকিবে যে,এই আটকাদেশের দরুন ভবিষ্যত বেতন স্তরোন্নতি আটক থাকিবে কিনা অথবা ইহার প্রভাব পড়িবে কিন্তু যদি একজন অফিসারের কাজ সন্তোষজনক বিবেচিত না হয় তাহা হইলে তাহার বিরুদ্ধে আনুষ্ঠানিক কার্যবিবরণী উদ্যোগ ব্যতিরেকে…