(ক) সাধারণ ব্যাপারে নন-গেজেটেড অফিসারগণের বরখাস্তের ক্ষেত্রে সরকারী গেজেটে প্রজ্ঞাপনের প্রয়োজন হইবে না।কেবলমাত্র সরকারী কর্মচারীগণের এই সকল ক্ষেত্রের বরখাস্তের বিষয়গুলি সরকারী গেজেটে প্রজ্ঞাপনের মাধ্যমে জানান হইবে; যথা (১) যখন একজন সরকারী অফিসারকে অপসারণের খবর জনসাধারণের জানা প্রয়োজন,যদি তাহার পূর্বের নিয়োগ গেজেটেড ছিল কিনা অথবা অন্য যেকোন কারণে এবং (২) যখন প্রতারণা অথবা হিসাব জালিয়াতি করিবার মত ঘূণ্য অপরাধের দরুন কাহাকে বরখাস্ত করা হয়, যাতে করে বিশেষভাবে তাহাকে সরকারী কর্মচারী হিসাবে পুনঃনিয়োগ হইতে এড়াইবার জন্য প্রজ্ঞাপন করা হবে। (খ) বরখাস্তের প্রজ্ঞাপন একজন সরকারী অফিসারকে…