যখন কোন পুলিশ অফিসারকে দেউলিয়া বলে সাব্যস্ত বা ঘোষণা করা হয় অথবা যখন একজন পুলিশ অফিসারের বেতনের সমান পরিমাণের মত অর্থ একবারে আইনগতভাবে ক্রোকযোগ্য,যাহা নিয়মিতভাবে ক্রোক করা হইতেছে অথবা দুই বৎসর যাবত নিয়মিত ক্রোকের আওতায় রহিয়াছে,অথবা দুই বৎসরের মধ্যে সাধারণ অবস্থায় কোনক্রমেই ঋণ পরিশোধ করা সম্ভব নহে এমনি এক অবস্থায় তিনি বরখাস্তের জন্য বিবেচিত হইতে পারেন।পুলিশ সুপারগণ এই সকল বিষয়গুলি এবং যেই সকল অফিসার তহাদিগকে এমন বিব্রতকর অবস্থায় পতিত হইবার অনুমতি দিয়াছেন। তাহাদের আচরণ সম্পর্কে উপ-মহাপরিদর্শক এবং মহাপরিদর্শককে অবহিত করিবেন। যখন কোন পুলিশ অফিসারের বেতনের সমপরিমাণ অর্থ একবারে…