(ক) ঋণের দায়ে আটক সকল পুলিশ অফিসার অথবা যাহার বিরুদ্ধে শোধাক্ষমতা আদালতের আশ্রয় গ্রহণ করা হইয়াছে,তাহাদের নিয়োগ বাজেয়াফত করা হইয়াছে।বলিয়া গণ্য করা হইবে,যদি না দেখান হয় যে,তাহারা অদৃষ্টের দুর্বিপাকে পড়িয়া এমন ব্রিতকর অবস্থায় আটক গিয়াছেন,অথবা অবস্থার শিকার হইয়া এমনটি হইয়াছে, যেইখানে তাহার নিয়ন্ত্রণের কোন উপায় ছিল না এবং আরও দেখাইতে হইবে যে,অপচয় অথবা অমিতব্যয়ী অভ্যাসের দরুন এমনটি হয় নাই। যেইখানে একজন রাজকর্মচারী দেনার দায়ে গ্রেফতার হইয়াছেন অথবা শোধাক্ষমতার কারণে আদালতের আশ্রয় লওয়া হইয়াছে,এমন প্রত্যেকটি বিষয় মহাপরিদর্শকের অবগতির জন্য অপরিবর্তিতভাবে উপ-মহাপরিদর্শকের মাধ্যমে…