যখন কোন পুলিশ অফিসারকে বরখাস্ত করা হইতে পারে অথবা একটি আদালতের অভিযোগের ভিত্তিতে যদি তাহার বিরুদ্ধে কোন শাস্তিমূলক ব্যবস্থা লওয়া হইতে পারে। এইক্ষেত্রে যেই অফিসারের বিরুদ্ধে ইতিমধ্যেই আদালতে মামলা হইয়া দণ্ডাদেশ দেওয়া হইয়াছে অথবা কোন কমিশন তাহাকে দোষী হিসাবে দেখিয়াছে এবং কমিশনের সিদ্ধান্ত সরকার গ্রহণ করিয়াছেন।আদালতের রায়ের এক কপি অথবা কমিশনের সিদ্ধান্ত,বরখাস্ত অথবা শাস্তি প্রদানের কারণসমূহ এবং অপরাধীর ইতিপূর্বেকার চারিত্রিক বিষয়সমূহ জানা কার্যবিবরণী গ্রহণের জন্য যথেষ্ট।তাই দণ্ডাদেশের বিরুদ্ধে কোন চূড়ান্ত আপীলের শুনানি না হওয়া পর্যন্ত অথবা এই ধরনের আপীল করিবার সময়সীমা উত্তীর্ণ না…