(ক) যখন কোন আদালত নৈতিক লাম্পট্যের যেই সকল পুলিশ অফিসারকে দণ্ডাদেশ দেন,সেইক্ষেত্রে অন্যত্র মহাপরিদর্শকের নির্দেশ ব্যতিরেকে,তাহারা বরখাস্ত হইবেন। (খ)নৈতিক লাম্পট্যজনিত অপরাধ ব্যতিরেকে একটি আদালত যেকোন পুলিশ অফিসারকে দণ্ডাদেশ প্রদান করিলে সাধারণতঃ তিনি বরখাস্ত হইবেন। কিন্তু সামান্য ব্যাপারগুলিতে বরখাস্ত না করিয়া আরও লঘু ধরনের শাস্তি দেওয়া হইতে পারে অথবা অপরাধীকে শাস্তি নাও দেওয়া যাইতে পারে। এই সকল ক্ষেত্রে বিভাগীয় কার্যবিবরণীতে রেকর্ড আকার বরখাস্ত করা অথবা বরখাস্ত না করিবার কারণসমূহ সন্নিবেশিত থাকিবে। ভাষ্য পুলিশ অফিসার বরখাস্তকরণঃ নৈতিক স্থলন হইয়াছে এমন অপরাধ সংঘটনের দায়ে কোন পুলিশ…