(ক) নির্দিষ্ট ফরমে (বিপি ফরম নং ১৬৪) কার্যবিবরণী গ্রহণ করা ব্যতিরেকে কোন গুরুতর শাস্তি প্রদান করা যাইবে না। টীকাঃ এই প্রবিধানের অনুবিধিসমূহ বিচার বিভাগীয় তদন্তের আওতায় দোষ প্রমাণ করা এবং কোন কমিশনের অনুসন্ধানী কার্যবিবরণীর জন্য প্রযোজ্য হইবে না। (খ)সাক্ষ্য-প্রমাণ লিপিবদ্ধ করিবার পূর্বেই একটি সুনির্দিষ্ট অভিযোগ প্রস্তুত করিতে হইবে। অভিযুক্ত অপরাধের কথা সুনির্দিষ্টভাবে ও পরিস্কারভাবে সেইখানে উল্লেখ করিতে হইবে। তাহার সহিত অভিযুক্ত অপরাধের সময় ও কালসহ বিভিন্ন বিষয় উল্লেখ করিতে হইবে। যেই ব্যক্তির বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হইয়াছে তাহার যথেষ্ট যুক্তি থাকতে হইবে। যেই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ…