(ক) পুলিশ হাসপাতালের সহিত সংশ্লিষ্ট সহকারী সার্জনগণের শাস্তি দেওয়ার জন্য পুলিশ অফিসারগণের কোন ক্ষমতা নাই। যদি কোন অভিযোগ থাকে তাহা হইলে পুলিশ সুপার তাহার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিভিল সার্জেন্টকে জানাইবেন। পুলিশ সুপার সিভিল সার্জনের সম্মতির মাধ্যমে কম্পাউন্ডার এবং নিম্নতম কর্মচারীদিগকে শাস্তি দিতে পারেন। (খ)দি বেঙ্গল সাব-অর্ডিনেট সার্ভিসেস(শৃংখলা ও আপীল)বিধি,১৯৩৬,পুলিশ হাসপাতালের কম্পাউণ্ডারগণের জন্য প্রযোজ্য। ভাষ্য সাব-এ্যাসিস্ট্যান্ট সার্জনগণের শাস্তিঃ হাসপাতালের সহিত সংযুক্ত সাবএ্যাসিস্ট্যান্ট সার্জনদিগকে শাস্তি দেওয়ার কোন ক্ষমতা পুলিশ অফিসারগণের নাই। অভিযোগর কোন কারণ থাকিলে…