(ক) প্রবিধান ৮৭ সাপেক্ষে পুলিশ অফিসারগণ কল্যাণমূলক গণ-তৎপরতায় সহায়তা দানের জন্য সর্বদা প্রস্তুত থাকিবেন, তবে লক্ষ্য রাখিতে হইবে যে, এই ব্যাপারে যেন তাহাদের কর্তব্যকর্মে কোনরূপ অবহেলা বা ক্ষতি না হয়। কোন স্থানীয় সংস্থায় বা কমিটিতে কোন পদ গ্রহণের পূর্বে সুপারিন্টেন্ডেন্টের নিম্নপদস্থ একজন অফিসার অবশ্যই সুপারিন্টেন্ডেন্টের অনুমতি লাইবেন, এবং সুপারিন্টেন্ডেন্ট নির্দেশ দেওয়া মাত্রই সেই পদ হইতে তিনি ইস্তফা দিবেন। একইভাবে ইন্সপেক্টর জেনারেল বা ডেপুটি ইন্সপেক্টর জেনারেল নির্দেশ দিলে যেকোন সুপারিন্টেন্ডেন্ট অনুরূপ পদ হইতে ইস্তফা দিবেন। (খ) ইন্সপেক্টরগণ নমিনেশনে স্থানীয় বোর্ডের সদস্যপদে নিযুক্ত…