কোন পুলিশ সুপারের জেলার মধ্যে যদি অন্য কোন জেলার একটি বিচ্ছিন্ন পুলিশ বাহিনী থাকে, তাহা হইলে সুপার তাহার নিজের জেলার স্থায়ী পুলিশ বাহিনীর উপর যেমন শৃংখলামূলক কর্তৃত্ব প্রয়োগ করিয়া থাকেন, তেমনি ঐ বিচ্ছিন্ন পুলিশ বাহিনীর অফিসারগণের উপর একই কর্তৃত্ব প্রয়োগ করিবেন। পুলিশ সুপার তাহার জেলার অধীনের পুলিশগণের বরখাস্ত,সাময়িক বরখাস্ত,শাস্তি হ্রাস এবং শাস্তি প্রদান এবং তাহারই দেওয়া শাস্তির নির্দেশের প্রেক্ষিতে আপীল গ্রহণের যোগ্যতা প্রয়োগের কর্তৃত্ব রহিয়াছে।রেঞ্জের উপ-মহাপরিদর্শকের নিকট শাস্তির ব্যাপারে আপীল করা যাবে,পুলিশ সুপার যাহার অধঃস্তন অফিসার। তবে অন্য যেই রেঞ্জ হইতে ঐ অপরাধীকে এই এলাকায়…