শাস্তি বড় এবং ছোট-খাট দুই ভাগে বিভক্ত হইয়াছে। বড় ধরনের শাস্তির মধ্যে রহিয়াছে বরখাস্ত,চাকুরি হইতে অপসারণ, সুবিধা হ্রাস,অনুমোদিত বেতন স্তরোন্নতি হইতে বঞ্চিত করা,কোন দফতর হইতে দর্শনীয়ভাবে অপসারণ করা অথবা বিশেষ সুবিধা হইতে বঞ্চিত করা এবং কাল তালিকায় চিহ্নিত করা।ছোট-খাট শাস্তির মধ্যে রহিয়াছে সতর্ক করিয়া দেওয়া,তিরস্কার করা (অশোভন ব্যবহারের জন্য বাগদন্ড ),অতিরিক্ত সময় ধরে ড্রিল করানো,বেশি ক্লান্তিকর কর্তব্য দেওয়া এবং কোয়ার্টারে আটকে রাখা,ইহার সহিত শাস্তিমূলক ড্রিল, অতিরিক্ত প্রহরা, ক্লান্তিকর অথবা অন্য শাস্তি থাকিতে পারে এবং নাও থাকিতে পারে। ভাষ্য শাস্তির শ্রেণীভেদঃ এই প্রবিধান মোতাবেক…