অফিসারগণ শাস্তি প্রদানের ক্ষেত্রে অসঙ্গতভাবে কঠোরতা বর্জন করিবেন এবং সতর্কতার সহিত নৈতিক, নৈতিকতাপূর্ণ অপরাধ এবং সামান্য অপরাধের মধ্যে প্রভেদ নিৰ্ণয় করিবেন। শৃংখলা বজায় রাখিবার জন্য সর্বাত্মক প্রয়াস চালাইতে হইবে এবং আরও কঠোর শাস্তি ব্যতীতই পুলিশ অফিসারদিগকে তাহাদের ছোটখাট দোষ-ত্রুটি শোধরাইয়া লইবার জন্য নির্দেশ ও সতর্ক করিয়া দিতে হইবে। শাস্তি প্রদানের ক্ষেত্রে অপরাধীর সাধারণ চরিত্র এবং তাহার পুরাতন চাকুরির প্রকৃতি বিবেচনায় আনিতে হইবে।কোন পুলিশ অফিসারের বিরুদ্ধে বড় ধরনের কোন শাস্তি ব্যবস্থা লওয়া যাইবে না,যতক্ষণ না পর্যন্ত এইখানে নির্ধারিত প্রক্রিয়াসমূহ গ্রহণ করা হইবে।অপরাধীকে শাস্তি…