(ক) (১) অবসরতা ও গ্র্যাচুইটির জন্য সকল আবেদনকারীকে (৩) দফায় উল্লিখিত ব্যক্তিবর্গ ব্যতিরেকে অবসরভাতা প্রণয়নের আবেদন দফতরের প্রধানের সম্মুখেই করিতে হয়।অবসরভাতার জন্য আবেদনপত্রের প্রথম পাতায় নির্ধারিত স্থানে বুড়ো আঙ্গুলের এবং বাম হাতের সকল আঙ্গুলের ছাপ লইতে হয়। যদি কোন অবস্থায় দফতর প্রধানের সামনে এই সকল কাজগুলি সম্পন্ন করা কঠিন হইয়া যায়,অধবা ইহাতে করিয়া যদি অসঙ্গতভাবে আবেদনকারীর খরচ বাড়িয়া যায়, তাহা হইলে তিনি সংস্থা প্রধানের সম্মতি লইয়া একজন ম্যাজিস্ট্রেটের সম্মুখে টিপসহি বা আঙ্গুলের ছাপ দিতে পারেন। তবে ইহাতে করিয়া তাহাকে এই আবেদনকারীর পরিচিতি সম্পর্কে সন্তুষ্ট হইতে হইবে এবং তিনি…