(ক) সেনাবাহিনীর কমিশন পদমর্যাদার অফিসার, নন-কমিশনড অফিসার ও জওয়ান এবং বেসামরিক বিভাগীয় এবং সৈন্যদলের কর্মচারী এবং সম্পূরক বাহিনীর অনুচর, যাহারা সেনাবাহিনীর চাকুরি ছাড়িবার পর পুলিশ বিভাগে চাকুরি করিয়াছেন, তাহারা বেসামরিক অবসরভাতার জন্য যোগ্য বলিয়া বিবেচিত হইবে।এই বেসামরিক অবসরভাতার আওতায় বিবেচনার অনুমতির জন্য তাহাদিগকে পূর্বেই সামরিক চাকুরিতে ২০ বৎসর চাকুরির মেয়াদপূর্ণ দেখাইতে হয়।তবে শর্ত থাকে যে,এই সকল চাকুরি সামরিক বিধির আওতায় অবসরভাতা প্রদানের জন্য গ্রাহ্য ছিল,কিন্তু এই ব্যাপারে অবসরতা অর্জনের পূর্বেই তাহাদিগকে অব্যাহতি দেওয়া হয়। ব্রিটিশ সেনাবাহিনীর নন-কমিশন্ড অফিসার ও…