(ক) প্রত্যেক অফিসারের চাকুরির মেয়াদ শেষ হইবার পূর্বে অথবা চাকুরির মেয়াদ বাড়াইবার লক্ষ্যে পেশকৃত আবেদন অনুমোদনের সঙ্গে সঙ্গেই তাহার চাকুরির একটি বিবরণ সিভিল সার্ভিস প্রবিধির (এ),৯০৭ অনুচ্ছেদে লিপিবদ্ধ অনুচ্ছেদ তৈয়ার করিতে হইবে। (খ)সহকারী সাব-ইন্সপেক্টরগণের উপরের অফিসারগণ চাকুরির বিবরণ সিভিল সার্ভিস প্রবিধির ৯০৭ (খ) অনুচ্ছেদ নির্ধারিত সনদসহ মহা-হিসাবনিরীক্ষকের নিকট জমা দিতে হইবে। এই বিবরণে চাকুরির কোন অংশের নিরীক্ষা করা না হইলে,তাহা নিরীক্ষার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা লইতে হইবে। ইহা যদি করা না যায়, তাহা হইলে সিভিল সার্ভিস প্রবিধির ৯০৮ (ঙ) অনুচ্ছেদে লিপিবদ্ধ প্রক্রিয়া মানিয়া চলিতে হইবে।…