(ক) কর্মত্যাগের দিনে যাহার বেতন ত্ৰিশ টাকার বেশি হয় নাই এমন অফিসারের জন্য অবসর গ্রাহ্য,তবে সুপিরিয়র সার্ভিসের অবসরভাতা হিসাবের নিমিত্তে সিভিল সার্ভিস প্রবিধির সতের হইতে উনিশ অধ্যায়ে নির্দিষ্ট বিধি অনুসারে অবসরভাতা নির্ধারিত হইবে। ইহা ব্যতীত ১৮ বৎসর বয়সের পরে পুলিশ বিভাগের সকল চাকুরি কোয়ালিফাইং চাকুরি বলিয়া গণ্য হবে। (খ)অবসরভাতা ঐ অফিসারের জন্য প্রযোজ্য ,যাহার বেতন কর্মত্যাগের দিনে ৩০ টাকার বেশি হইয়াছে, তবে অবসরভাজার পরিমাণ সাধারণ চাকুরির বিধি অনুসারে নির্ধারিত হবে।তবে ২০ বৎসর বয়স হইবার পূর্বের চাকুরি ব্যতিরেকে যাহা সিভিল সার্ভিস প্রবিধির ২০তম অধ্যায়ে ঘোষিত হইয়াছে এবং তাহা সুপিরিয়র…