(ক) অফিসার এবং উপ-পুলিশ সুপারের উপরের পদমর্যাদার কর্মকর্তাগণের অবসরদানের আবেদনগুলি মহাপরিদর্শক সরকারের অনুমোদনের জন্য মহাহিসাবরক্ষকের নিকট পেশ করিবেন। (খ)মহা-পরিদর্শক পুলিশ ইন্সপেক্টর, সার্জেন্ট, সাব-ইন্সপেক্টর, প্রধান কনস্টেবল, নায়েক ও কনষ্টেবল এবং করণিক ও অন্যান্য সংস্থার সদস্যদের অবসরভাতা অথবা গ্রচ্যুইটি প্রদানের অনুমোদন কর্তৃপক্ষ। এই সকল অফিসারের অবসরভাতা প্রদানের কাগজপত্র সংশ্লিষ্ট দফতরের প্রধান নির্দেশ প্রদানের জন্য মহা-পরিদর্শকের নিকট পেশ করিবেন। (গ)দারোগাদিগকে অবসরভাতা বা গ্র্যাচুইটি প্রদানের ক্ষমতা পুলিশ সুপারের উপর অর্পণ করা হইয়াছে (ইহার মধ্যে অন্তর্ভুক্ত রহিয়াছে…