(ক) অবসরভাতা এবং গ্র্যাচুইটি সিভিল সার্ভিস প্রবিধির মাধ্যমে নিয়মিত হয়। নিচের অতিরিক্ত অনুচ্ছেদসমূহ সঠিকভাবে অবসরভাতা তৈয়ার এবং তাহা পেশ করিতে সহায়ক হইবে। টীকাঃ সিভিল সার্ভিস প্রবিধির বিধিগুলিকে পুলিশকে সুপিরিয়র সিভিল সার্ভিস বিধির ১৩ এবং ১৪ বিধির মাধ্যমে অতিরিক্ত বলিয়া পড়িতে হইবেযাহার পরিমাণ ঐ সকল বিধিতে উল্লেখিত রহিয়াছে। (খ)অবসরভাতা দানের ব্যাপারগুলি কোন রকম বিলম্ব ব্যতীত প্রণয়ন করতে সর্বাত্মক প্রয়াস চালাইতে হইবে, যাহাতে অফিসারগণ তাহাদের অবসরকালের প্রাথমিক দিনগুলিতে কোন রকম দুরাবস্থার মধ্যে না পড়েন। 845. (a) Pensions and gratuities are regulated by the Civil Service Regulations.…