(ক) বিপি ফরম নং ১৬০-এ একটি বার্ষিক বিবরণীতে অফিসারগণের নাম থাকিবে যাহাদের নিয়োগ পুলিশ সুপার করিতে পারেন না এবং যাহার বয়স পরবর্তী বৎসরে ৫৫ হইবে অথবা ছাড়াইয়া যাইবে,অথবা ইতিমধ্যেই মঞ্জুরকৃত বাড়তি চাকুরির মেয়াদ পাড়াইয়া যাইতে পারে এমন সকল বিবরণ পহেলা সেপ্টেম্বর উপ-মহাপরিদর্শকের নিকট পেশ করিতে হইবে। (খ)এই বিবরণী অনুলিপিসহ দুই খন্ডে পেশ করিতে হইবে যেই সময় সংশ্লিষ্ট অফিসারগণের যাহাদের পদ শূন্য হইলে উপ-মহাপরিদর্শক নিয়োগদান করিতে পারেন এবং অপরদিকে মহাপরিদর্শক কর্তৃক নিয়োগকৃত সংশ্লিষ্ট অফিসারগণের তালিকা। পূর্বোক্ত শ্রেণীর বিবরণের মূল কপি উপ-মহাপরিদর্শকের দফতরে রাখিতে হইবে এবং অনুলিপিসহ যথাযথ…